কালীপূজার আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি সহ বারুদ উদ্ধার - The News Lion

কালীপূজার আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি সহ বারুদ উদ্ধার




দি নিউজ লায়ন ;   কালিপূজা ও দীপাবলির আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল বেলদা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুর নাগাদ বেলদা থানার গুড়দলা এলাকা থেকে থেকে সতেরো বস্তা বাজি তৈরির  কাঁচামাল, সালফার সহ নিষিদ্ধবাজি উদ্ধার করে বেলদা থানার পুলিশ ।একই সাথে বেশ কয়েক কেজি বারুদ ও উদ্ধার করা হয় এদিন।


গোপন সূত্রে  খবর পেয়ে বেলদা থানা এলাকার গুড়দলাতে অভিযান চালিয়ে  এলাকার দুটি জায়গা থেকে এই শব্দবাজি উদ্ধার করে তারা।কালীপুজোর আগে এভাবে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চলবে বলে  জানিয়েছে পুলিশ। দীপাবলির পূর্বে এই অভিযান অনেকটা স্বস্তি আনবে পরিবেশে। 


তবে বেআইনি ভাবে  নিসিদ্ধ শব্দ বাজি তৈরি করে রাখা বাজি ও বাজি তৈরির জিনিস বেলদা থানার পুলিশ উদ্ধার করলে ও কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। তবে বেলদা থানার পুলিশের পক্ষ থেকে বেআইনি বাজির বিরুদ্ধে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.